আপডেট : ১৪ November ২০২০
পুকুরে বিষ ছিটিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধণ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলের দক্ষিন বীরপাশা গ্রামে শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ভূক্তভোগি মৃত বাঁশি রঞ্জন সরকারের ছেলে বিজয় চন্দ্র সরকার (৪২) জানান, ব্যাংক ঋণে করেন তিনি বাড়ির পুকুরে মাছের চাষ ও মুরগির খামার। এরই আয় থেকে পরিশোধ করেন তিনি ঋণের কিস্তি। চলে ঘরসংসারও। প্রতিদিনের মতো পুকুরে মাছের খাবার ও পরিচর্যা শেষে রাতে ঘরে ফেওে সে। এরপর সকালে পুকুর পাড়ে গিয়ে সব মাছ মরে ভাসতে দেখেন। কে বা কারা বিষ ছিটিয়েছে তা না জানাতে পারলেও এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি বিজয় চন্দ্রের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১