আপডেট : ১৭ November ২০২০
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ২৫৫ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৫৩৩ ব্যক্তি। ১ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৭৯১ জন আক্রান্ত এবং ২ লাখ ৪৭ হাজার ১৪২ জন মৃত্যু নিয়ে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে। জেএইচইউ এর তথ্য অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৫৩৩ ব্যক্তি। ১ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৭৯১ জন আক্রান্ত এবং ২ লাখ ৪৭ হাজার ১৪২ জন মৃত্যু নিয়ে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৮৮ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৭০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৯৮ জনের। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৩৯ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১