বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০২০

টঙ্গীবাড়ী উপজেলা আ’লীগ সভপতি জগলুল হালদার ভুতুর পদত্যাগ


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু স্বেচ্ছায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি জানান, গত ১০ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব  মো. মহিউদ্দিন আহম্মেদ এর কাছে হস্তান্তর করেন।

তিনি আরও জানান, ১৯৮৫ সাল থেকে ২০০০ সাল পযর্ন্ত নিষ্ঠা ও সততার সাথে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবং ২০০০ইং থেকে ২০২০ সাল পযর্ন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন স্বৈরশাসন  বিএনপি, জামায়াতের হাত থেকে দলের নেতা কর্মীদের বিভিন্ন মামলা ও অত্যাচার থেকে রক্ষায় আন্দোলন করেছেন। দলকে ভালোবেসে বহুবার রাজনৈতিক মামলায় জেল হাজতে ছিলেন।

জগলুল হালদার ভুতু আরো জানান, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খান ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবে। আমি তাকে সার্বিক সহযোগিতা করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১