বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০২০

পূর্বধলায় ট্রেন লাইনচ্যুত: যাত্রীরা ভোগান্তিতে


নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ জারিয়া-বিরিশিরি সড়কের রেল গেইটে ২৭২নং ডাউন ট্রেনটির ইঞ্জিনের প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেললাইনে জারিয়া স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায় তবে কেউ হতাহত হয়নি। এ দিকে ঢাকা-ময়মনসিংহ বলাকা কমিউটার ট্রেনটিও নির্ধারিত সময়ে জারিয়া স্টেশনে না পৌছায় উভয় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রয়েছে। আশা করছি খুব শ্রীঘই যান চলাচল স্বাভাবিক হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১