বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০২০

হত্যা রহস্য উদঘাটন: পুরস্কার পেলেন ওসি আজিম উদ্দিন


অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত এবং দ্রুত মামলার রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার করায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনকে পুরষ্কৃত করা হয়েছে।

গতকাল সোমবার  দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় ওসি আজিম উদ্দিনের হাতে পুরষ্কার তুলে দেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

ওসি আজিম উদ্দিন বলেন, অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করার কোনো উপায় ছিল না। পরে আমি পুলিশের আরো দুটি ইউনিটের সহযোগিতায় লাশের পরিচয় শনাক্ত করি। পাশাপাশি আমার থানা পুলিশের অন্য সদস্যদেরকে সাথে নিয়ে দিনরাত পরিশ্রম করে ঘটনার মূল রহস্য উদঘাটন, আসামি শনাক্ত এবং অতি দ্রুত সময়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে আসামী বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের সূরা মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে জমিতে এক অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মুখে ক্ষত অবস্থায় থাকা ওই নারীর লাশ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআই এর সহায়তায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে অজ্ঞাত লাশের নাম পিয়ারা বেগম (৩৫) বলে নিশ্চিত হয় পুলিশ। পিয়ারা বেগম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের মৃত মিরাজ সিকদারের মেয়ে। পরে হত্যার রহস্য উদঘাটন করে ঘটনায় ৩ দিনের মাথায় গত ৭ অক্টোবর পিয়ারার হত্যাকারী স্বামী আব্দুস সালাম (২৭) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরের দিন ৮ অক্টোবর হত্যার দায় স্বীকার করে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ইসমাইল হোসেনের আদালতে ১৪৪ ধারায় জবানবন্দী দেয় স্বামী আব্দুস সালাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১