বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০২০

সেই অজগর আশ্রয় পেল সাফারি পার্কে 


রাজশাহী থেকে উদ্ধার হওয়া একটি ১২ ফুট লম্বা  একটি বার্মিক অজগর গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকালে পার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় অজগরটি । গত ১৩ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া গ্রামের এক সাপুড়ের কাছ থেকে বন বিভাগের লোকজন উদ্ধার  করে অজগর সাপটি। পরে সেটি বন্যপ্রানী উদ্ধার ও পুর্ণবাসন কেন্দ্র এনে রাখে। এ সময় অজগরটির নিয়মিত খাদ্য ও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। 

জানা যায়, রাজশাহীর পবা উপজেলার দারুসা বাজারে এক সাপুড়ে বার্মিজ একটি সাপ দিয়ে খেলা দেখাচ্ছিল। এমন খবর পেয়ে বন বিভাগের লোকজন সেখানে অভিযান চালান। এ সময় টের পেয় সাপুড়ে অজগর ফেলে পালিয়ে যান। পরে সাপটি উদ্ধার করে নিয়ে আসে বন বিভাগের লোকজন। 

সাফারি পার্কের ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে বার্মিজ জাতের একটি অজগর সাফারি পার্কে আনা হয়েছে। পরে সেটি অজগর বেষ্টনিতে রাখা হয়। কিছু সময় পরেই খাবার হিসাবে খরগোশ দেওয়া হয়। তিনি জানান, সাপটি ১২ ফুট লম্বা ২০ কেজি ওজনের। এখন পার্কে চারটি অজগর সাপ রয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১