আপডেট : ১৯ November ২০২০
বগুড়ার শেরপুরে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় পুলিশ ডাকাতি হওয়া পিক আপ উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কোন্দারপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে গোলজার রহমান ও একই থানার চাঁদপুর সিংড়া গ্রামের মৃত ফুল মামুদের ছেলে। গত ১৮ নভেম্বর শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাতলা উপজেলার মের্সাস বালুয়া হাট ফিলিং স্টেশনে থেকেপিক-আপটি উদ্ধার করা হয়। উল্লেখ্য গত তিন মাস পূর্বে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল নামকস্থান থেকে গরু বোঝাই পিকাপটি (ঢাকা মেট্রো-ন-১৩-৪৯৮১) ডাকাতি হয়। দীর্ঘদিন তদন্তের পর প্রযুক্তি ব্যবহার করে জড়িত আসামিদের চিহিৃত করে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে রাজু ইসলাম (২২) ও গোলজার রহমান (৫০) কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে গরু বোঝাই পিকাপটি বগুড়া জেলার সোনাতলা উপজেলার মেসার্স বালুয়া হাট ফিলিং স্টেশন থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ গাজিউর রহমান জানান, গত ১৮ আগস্ট ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল নামকস্থান থেকে গরু বোঝাই পিকাপটি (ঢাকা মেট্রো-ন-১৩-৪৯৮১) ডাকাতি হয়। প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন তদন্তের পর দুইজনকে গ্রেপ্তার করা হয় ও পিকাপটি উদ্ধার করি। এসময় রাজু ইসলামের হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি অপপো মোবাইল ফোন উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১