বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০২০

অস্ত্র ও মাদকসহ স্বর্ণ ব্যবসায়ী মনির আটক


রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার সকালে র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় আটকের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

বেলা ১‌১টায় রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে মনিরের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে রাতভর অভিযান চল‍ানো হয়। র‍্যাব-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

র‌্যাব জানিয়েছে, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।

অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১