বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০২০

মৌলভীবাজারের ৭ উপজেলায় মাস্ক না পরায়  ৩৯৩ জনকে জরিমানা


করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ রোববার মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে ২০ স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পরার দায়ে মৌলভীবাজারের ৭ উপজেলায় ৩৯৩ জনকে ৯৩ হাজার ৩৯১ টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামুলক  কর্মসূচির আয়োজন করা হয়। সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি)  মোঃ মামুনুর রশীদ।

জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি)  ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সুত্র জানায়, মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১