বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০২০

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক


কুড়িগ্রামে ভূরুঙ্গামারীর বাশঁজানী সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার ভোরে ভারতের দিঘলটারী গ্রামের দালবাড়ি থেকে তাকে আটক করে বিএসএফ।

আটক ওই বাংলাদেশী নাগরিকের নাম জহুরুল ইসলাম (৪৫)। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী পশ্চিম পাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানায়, জহুরুল ভারতীয় গরু পাচার করে বাংলাদেশে আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে।

বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন জানান, বিএসএফের হাতে আটক জহুরুল ইসলাম অসৎ উদ্দেশ্যে (গরু পাচার করতে) ভারতে গেলে বিএসএফ তাকে আটক করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১