বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০২০

বিএইচবিএফসি’র এমডি হলেন মোহাম্মদ শাহজাহান


বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৯ নভেম্বর এক আদেশে মোহাম্মদ শাহজাহানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৯৮৭ সালে অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

মোহাম্মদ শাহজাহান ফেনী জেলার পরশুরাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১