বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০২০

নবীনগরে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা চাপায় স্বাধীন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বাঙ্গরা নামক স্থানে এ ঘটনা ঘটে। সে পার্শ্ববতী মুরাদনগর উপজেলা চাপিতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা গেছে, ২ দিন আগে স্বাধীন তার মায়ের চাপিতলা থেকে পীরকাশিমপুর নানার বাড়িতে বেড়াতে আসে সকালে পীরকাশিমপুর থেকে বাঙ্গরা আসার পথে একটি দ্রুতগ্রামী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে স্বাধীনকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় শিশু স্বাধীনকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১