আপডেট : ২৪ November ২০২০
কেরানীগঞ্জ প্রেসক্লাবের নবীন সদস্যদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কেরাণীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ পরিচিতি সভায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সালাহউদ্দিন মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ সানজিদা পারভীন তিন্নি, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম এবং কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্তাকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নতুন সদস্যরা হলেন- নতুন সদস্যরা হলেন, মোহাম্মদ নাসির উদ্দিন-(ডিবিসি নিউজ), নাজিমউদ্দীন ইমন- (দৈনিক সময়ের আলো),মোঃ এরশাদ হোসেন- (বাংলাদেশের খবর), রাজু আহমেদ- (দেশ রুপান্তর), মোঃ লিটন খান- (প্রতিদিনের সংবাদ), আরিফুল ইসলাম- (বাংলা টিভি), এম আশিক নূর- (আনন্দ টিভি), মোঃ মাসুদ রানা (মুন)- (বাংলাদেশের আলো) সামসুল ইসলাম সনেট-( আমার সংবাদ), শেখ ফরিদ- (এশিয়ান টিভি), সোহরাওয়ার্দী শ্যামল- (জিটিভি)। পরে সভা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা ও উপস্থাপনা করেন কেরানীগঞ্জ প্রসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান খান। এসময় নতুন ১১ সদস্যদের ফুল দিয়ে বরন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১