আপডেট : ২৮ November ২০২০
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১