আপডেট : ০১ December ২০২০
‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই স্লোাগানে ঝালকাঠির রাজাপুরে সামাজিক নিরাপত্তার আওতায় বয়ষ্ক, বিধবা ও প্রতবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সফল বাস্তবায়ন' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে রাজাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনির উজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ। বক্তারা রাজাপুর উপজেলাকে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার আওতায় অন্তর্ভূক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেমিনারে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রশিদ খান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১