আপডেট : ০৩ December ২০২০
যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সোনালী ব্যাংক বাগআঁচড়া শাখার সামনে থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গতকাল বুধবার ভারতীয় ফেনসিডিল হাতেনাতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া থানাধীন রামভন্দ্রপুর গ্রামের মৃত: রমজান আলীর ছেলে মোঃ আবু হাসান (৪১) ও একই গ্রামের মৃত: ফজের আলীর ছেলে মোঃ গোলাম রসূল (৪৫)। যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগআঁচড়া বাজার এলাকার সোনালী ব্যাংক এর সামনে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১