আপডেট : ০৩ December ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মানিকপুর পূর্বপাড়ার মৃত জোবেদ আলী মেম্বারের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ নাছের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্যে ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করা হচ্ছে। পরিচয় সনাক্তের পর বিস্তারিত বলা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১