আপডেট : ০৫ December ২০২০
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়। সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়। সৌদি আরবসহ পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, 'ভাস্কর্যের বিষয়ে পরিস্থিতি উত্তপ্ত করার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পরিস্থিতি সামাল দেবেন।' এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতিক গুরু সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্যই বার বার লড়েছেন। স্বাধীন হলেও ৭৫'র পর গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ ছিলো। গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রুপ পায়নি। দেশে একটি মহল মুখে গণতন্ত্রের কথা বলেলেও, তাদের কাজকর্মে গণতন্ত্র প্রকাশ পায় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলগুলোর মধ্যেও গণতন্ত্র চর্চা করতে হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল সে চর্চা করছেনা। যেকোন পরিস্থিতি যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে। আর দল থেকে বিদ্রোহীদের বহিস্কার করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১