বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০২০

দোহারে ৬শ টাকা লেনদেনের দ্বন্দ্ব, ঘুষিতে চা দোকানীর মৃত্যু


ঢাকার দোহারে ৬শ টাকার লেনদেনের দ্বন্দ্বে কিলঘুষিতে ইউসুফ বেপারী (৫৫) নামে এক চা দোকানীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর গ্রামের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সালাম মুন্সি নামে এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ। নিহত ইউসুফ বেপারী ইউনুস বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার মুকসুদপুরের ডাকবাংলোর মোড়ে ইউসুফ বেপারী চা দোকানের গ্যাস শেষ হলে পার্শ্ববর্তী মুদি ব্যবসায়ী সালাম মুন্সির দোকান থেকে বাকীতে গ্যাসের বোতল ক্রয় করেন। সেই সুবাদে সালাম মুন্সি গ্যাসের বোতল বাবদ ৬শ টাকা চাওয়ায় নিহত ইউসুফের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের ধস্তাধস্তিতে সালাম মুন্সি ইউসুফকে কিলঘুষি দিলে চা বিক্রেতা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ওই মুদি ব্যবসায়ী সালাম মুন্সিকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

দোহার থানার উপ-পরিদর্শক ছাদেকুজ্জামন জানান, এ ঘটনায় সালাম মুন্সিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মিডফোর্ড মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১