আপডেট : ০৬ December ২০২০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিশ্ব সেচ্ছাসেবী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিকালে টঙ্গীবাড়ি সেচ্চায় রক্তদান সংস্থার আয়োজনে উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- টঙ্গীবাড়ি সেচ্ছায় রক্তদান সংস্থা সভাপতি ইমরান আরেফিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল মোল্লা, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। আরও উপস্থিত ছিলেন- ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক মেহেদী হাসান, রাস্ট্র বিজ্ঞানের প্রভাষক দিলিপ শান্ত, বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আইউব, কলমা কলেজ এর সহকারী শিক্ষক মো: শাহিন, মেঘ বালিকা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খাদিজা জামাল, সবুজ কুড়ির জেলা সভাপতি মাহাবুব আলম জয়, সাংবাদিক সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ি সেচ্চায় রক্তদান সংস্থা উপদেষ্টা শাহিন শেখ, সংগঠনটির সাধারণ সম্পাদক মো: রাহাত, নাজমুল, আরাফাত মিজি, আবু বক্কর, পলাশ, সাইফা মিম, অর্ষি, তানহা প্রমুখ। আলোচনা সভা শেষে সেবায় বিশেষ অবদান রাখায় সংগঠনের কর্মীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১