আপডেট : ০৬ December ২০২০
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হয়েছে। আজ রোববার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলা উন্মুক্ত মঞ্চে এসে সমবেত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান মানিক, যুবলীগের যুগ্ন আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের আহ্বায়ক মোঃ শাহিনুর সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১