আপডেট : ০৬ December ২০২০
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ রোববার তিনি বিষয়টি নিশ্চিত হলে হোম আইসোলেশনে চলে যান। উপজেলা চত্বরের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন তিনি। গত কদিন ধরে জ্বর, গলা ব্যথায় ভোগছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিন-১৯ নমুনা দেন পরীক্ষার জন্য। পরে রোববার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঈনুল আতিক জানান, গত বৃহস্পতিবার নমুনা দেন তিনি। পরে সে নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। এখন তিনি হোম আইসোলেশনে আছেন। আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। তিনি আরো জানান, তার সংস্পশে আসা আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের রিপোর্ট হাতে পেলে হোম আইসোলেশনে থাকতে হবে তাদেরও। এ ব্যাপারে তার বক্তব্য জানতে ইউএনও সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১