বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে সড়ক বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এড.সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক যুবলীগের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ লোকজন স্বত:স্ফুর্ত ভাবে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম, পৌর নেতা আবু কাউছর ভূইয়া, মনির খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহাববুদ্দিন বেগ শাপলু প্রমূখ। বক্তারা বলেন যারা দেশে অরাজগতা সৃষ্টির উদ্যেশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তারা দেশের শত্রু। অভিলম্বে ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটি কাজ শেষের দিকে। এরইমধ্যে শুক্রবার রাতে দুর্বৃত্তরা ভাস্কর্য ভাংচুর করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১