বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২০

তাড়াশে বিজ্ঞান মেলার উদ্বোধন


সিরাজগঞ্জের তাড়াশে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

ইউএনও মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী।

উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১