বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০২০

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা নিহত, ভাগিনা গুরুতর আহত


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কয়লাবাহী ট্রাক ও ধান মাড়াই মেশিনের (স্যালো চালিত) মুখোমুখি সংঘর্ষে মমিনুল ইসলাম (৩৩) নামে শ্রমিক নিহত হয়েছে। এসময় লালন মিয়া (২৬) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাস্তুকগ্রামের রাজ্জাকের ছেলে ও আহত লালন মিয়া একই উপজেলার গুলতা গ্রামের সাহের আলীর ছেলে। নিহত মমিনুল সম্পর্কে লালন মিয়ার মামা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, সিরাজগঞ্জ থেকে ধান মাড়াইয়ের অটো (স্যালো মেশিন) নিয়ে ২ জন দিনাজপুরে আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা থেকে ঢাকার পথে যাওয়া কয়লা নিয়ে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-১৮৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মমিনুল নিহত হন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত লালন মিয়াকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্স ভর্তি করে। দুর্ঘটনার পর কয়লা বহনকারী ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ২টি গাড়ী থানা হেফাজতে রয়েছে। এব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১