আপডেট : ০৯ December ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। আজ বুধবার কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন ও জেলা জাসদ আয়োজিত হাসানুল হক ইনু’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু আরো বলেন, রাজনৈতিক মোল্লা বঙ্গবন্ধু-সংবিধান-মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা তাদেরকে মাফ করা যায় না বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেয়ার সুযোগ নাই ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১