আপডেট : ০৯ December ২০২০
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত একমাত্র মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ (৪৫) রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার বেলা ১১টায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা তার মৃত্যুর এ খবরটি নিশ্চিত করেছেন। স্বজনরা জানায়, বেশ কয়েক বছর ধরেই তিনি (শহিদুল্লা শহিদ) এ্যাজমা ও উচ্চ ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শরীরে (কোভিড-১৯) করোনাভাইরাস শনাক্ত হলে তিনি ঢাকার হাইকেয়ার হাসপাতালের ভর্তি হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ধরে আই সি ইউ তে ছিলেন তিনি। পরে বুধবার বেলা এগারটার দিকে তার মৃত্যু হয়। তিনি ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। স্বজনরা জানান বাদ এশা মাওনা বহুমখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে মাওনা চৌরাস্তায় পারিবারিক করস্থানে দাফন করা হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক আধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শহিদুল্লাহ শহিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ছাড়াও তার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ছিল। তিনি বলেন, সজ্জন ব্যক্তি হিসেবে তাকে বিএনপির নেতাকর্মীরা শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তিনি খুবই কর্মী বান্ধন বিএনপির একজন নিবেদিত মানুষ ছিলেন। তার চলে যাওয়া আমাদের অপুরনীয় ক্ষতি হলো। দল হিসাবে বিএনপি একজন আর্শবান নেতাকে হারালো। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন বলেন, আমরা একজন স্বচ্ছ সাদা সরল রাজনীতিবিদ কে হারালাম। তিনি তার ব্যক্তিগত আচরণের জন্য সব দলের সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন। তিনি দলমত নির্বিশেষে শ্রীপুরবাসীর পছন্দের মানুষ ছিলেন। শ্রীপুর উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সাথে কথা বলে, আইন অনুযায়ী শিগগির গণবিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থী মারা গেলে সেখানে সংশ্লিষ্ট পদে নির্বাচন স্থগিত করা হয়। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক বলেন, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট পদে নির্বাচন স্থগিত থাকবে। অন্য পদের নির্বাচনগুলো চলমান থাকবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১