বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০২০

আইসিইউতে হেফাজতের মহাসচিব নূর হোছাইন কাসেমী


হেফাজতে ইসলামের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে নূর হোছাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় নূর হোছাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। নূর হোছাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। নূর হোছাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোছাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১