বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২০

সালমার নতুন গান ‘অন্তঃপুরে’


সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার গাওয়া নতুন গান ‘অন্তঃপুরে’ প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। গত বৃহস্পতিবার ডিএন্ডএম এন্টারটেইনমেন্ট নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটির বিষয়ে সালমা বলেন, ‘গানটি গেয়ে খুব ভালো লেগেছে। আশা করছি দর্শকশ্রোতা গানটি পছন্দ করবেন।’

সংগীতাঙ্গনে  ১৪  বছর পূর্ণ করছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর তিনি ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ হিসেব গত ২৯ ডিসেম্বর সংগীত জীবনে তার ১৪ বছর পূর্ণ হবে। গানে ১৪ পূর্তিতে সালমা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোভাবেই দশটি বছর কাটিয়েছি। এ সময় আমার পাশে ছিলেন অনেকেই, সেই সাথে আমার ভক্ত দর্শকের কাছে প্রতিদিন প্রতিমুহূর্তে আমি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই যেন আমার একমাত্র মেয়ে স্নেহাকে নিয়ে বাকিটা জীবন সুন্দরভাবে গানের সাথেই কাটিয়ে দিতে পারি। ২০১৫ সালে সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘অনুরাগের ঘরে’ বাজারে এসেছিল জি-সিরিজের ব্যানারে। সালমা প্রথম প্লে-ব্যাক করেন প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদি’ সিনেমাতে। এরপর বহু সিনেমায় তিনি গান গেয়েছেন। ‘অনুরাগের ঘর’ ছাড়াও সালমার অন্য একক অ্যালবামগুলো হচ্ছে-‘বন্ধু আইও’, ‘বেস্ট অব সালমা’, ‘পরাণের বন্ধু’, ‘বিনোদিনী গো’, ‘মাটির তারা’, ‘বন্ধু আইলানা’, ‘বৃন্দাবন’, ‘প্রেমের জানাজা’, ‘স্বপ্ন উড়াইলা’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১