বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০২০

রায়পুরায় দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণচেষ্টায় গ্রাম পুলিশ আটক


নরসিংদীর রায়পুরায় দৃষ্টিপ্রতিবন্ধী এক গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক গ্রামপুলিশের বিরুদ্ধে।

গতকাল রোববার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অভিযুক্ত মো. রহিছ মিয়াকে (৫৫) আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রহিছকে তার বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি থেকে আটক করে।

ভুক্তভুগী গৃহবধূ জানান, গত মঙ্গলবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় তিনি একাই বাড়িতে ছিলেন। ওই সময় স্বামীর অনুপস্থিতিতে রহিছ তার ঘরে প্রবেশ করেন। মুখ ও হাত জাপটে ধরে ধর্ষণচেষ্টা চালায়। কিছুক্ষণ পর ওই গৃহবধূর স্বামী বাড়ি ফিরে দেখতে পায় তার ওপর নির্যাতন চালাচ্ছে রহিছ। ওই সময় তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ধর্ষক।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, ধর্ষণচেষ্টা ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় দৃষ্টিপ্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১