বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০২০

আখাউড়া-আশুগঞ্জ চার লেনের সড়ক

আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন


আশুগঞ্জ-আখাউড়া প্রস্তাবিত চার লেন সড়কের আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার আখাউড়া-আগরতলা সড়কের গাজির বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ৭টি গ্রামের কয়েক’শ মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে অংশগ্রহন করেন।

এ সময় এলাকাবাসী বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে এক দেড় কিলোমিটার বাঁক দিয়ে ৭টি গ্রামের উপর দিয়ে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, বর্তমান নকশা অনুযায়ী সড়কটি বাস্তবায়ন করা হলে দক্ষিণ ইউনিয়নের ৩টি মসজিদ, ৩টি মার্কেট, ৭টি কবর স্থান ও ৩ টি ঈদগাহসহ বহু বাড়িঘর চারলেন সড়কে বিলিন হয়ে যাবে। এতে দক্ষিণ ইউনিয়নের বঙ্গের চর, সাতপাড়া, দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর গ্রামের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। তারা দাবী করেন, নকশাটি সামান্য পরিবর্তন করে সড়কটি নির্মাণ করা হলে মার্কেট, মসজিদ, কবরস্থানসহ বহু বাড়িঘরসহ স্থাপনা রক্ষা পাবে। এতে সড়কের দূরত্বও কমে যাবে এবং সরকারের ১৫০ কোটি টাকা সাশ্রয় হবে।

এসময় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদের ব্যক্তিগত সহকারী এড. এম. আকছির চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের ধরখার থেকে সড়কটি তোলাবাড়ি দিয়ে সোজাসুজি আখাউড়া স্থলবন্দরের রাস্তার সাথে যুক্ত করে আগরতলা নেওয়া হোক। তাহলে জনবসতির কোন ক্ষতি হবে না, সরকারের বহু অর্থ সাশ্রয় হবে। বর্তমানে সড়কটি এক দেড় কিলোমিটার বাঁক দিয়ে ৭টি গ্রামের উপর দিয়ে নেওয়া হচ্ছে যার কোন যৌক্তিক আমরা বুঝতে পারছি না।
পরে তারা জেলা প্রশাসক বরাবর লিখিত দাবি সম্বলিত একটি স্বারকলিপি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১