আপডেট : ১৪ December ২০২০
‘ফেসবুক.কম.বিডি’ নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ মামলার ডোমেইন বন্ধে অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার ঢাকা জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। একই সাথে মামলাটি আমলে নিয়ে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে আদালত। এদিন স্থায়ী নিষেধাজ্ঞার ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদুল ইসলাম। শুনানি শেষে আদালত ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে বরাদ্দ নেয়ায় ডোমেইনের উপর অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা আরোপ করে। গত ২২ নভেম্বর ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় বাংলাদেশি এস কে শামসুল আলমের বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে ফেসবুক ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজধারি আইনের ১৫১ ধারায় মামলা দায়ের করে। একইসঙ্গে মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। মামলার সূত্রে জানা যায়, ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন। এর আগে, ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান ফেসবুক কর্তৃপক্ষ। এরপরও সেই সিদ্ধান্ত থেকে ফেসবুকডটকমডটবিডি নামে ডোমেইন নিয়ে তা ৬ মিলিয়ন ইউএস ডলারে বিক্রির বিজ্ঞাপন দেয়ার পরই তাদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১