বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০২০

করোনার উৎস খুঁজতে উহান যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস চীনের হুবেই প্রদেশের উহান কিনা তা নিয়ে তদন্তে নামছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএচও)।

এ উপলক্ষে আন্তর্জাতিক বিজ্ঞানীদের ১০ সদস্যের একটি দল আগামী মাসে উহান পরিদর্শনে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসি বলছে, করোনার উৎস নিয়ে এমন তদন্তের প্রশ্নে অনেক দিন ধরেই ইতিবাচক কোনও ইঙ্গিত দেয়নি চীন। স্বাস্থ্য সংস্থাকে তাদের রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে।

গত ডিসেম্বরে করোনার প্রথম অস্তিত্ব শনাক্ত হয়। চীনের উহানের একটি পশুপাখির বাজার থেকে এই ভাইরাস ছড়িয়ে বলে এখনও পর্যন্ত জানা গেছে। তবে চীন বলেছে, যুক্তরাষ্ট্র এই ভাইরাস ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে।

উহান ভ্রমণে স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী দলে থাকা জীববিজ্ঞানী ফ্যাবিয়ান লিনড্রেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই ভাইরাসের জন্য কে দায়ী তা নির্ধারণ করতে নয় বরং ভবিষ্যতে এমন মহামারি নিয়ন্ত্রণের ব্যাপারে তদন্তে যাচ্ছে স্বাস্থ্য সংস্থা।

তিনি বলেন, সত্যিই এটি অপরাধী কোনো দেশকে খোঁজার জন্য নয়। কী ঘটেছিল তা বোঝার চেষ্টার জন্যই এই তদন্ত। তদন্ত করা হচ্ছে, যাতে আমরা এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের ঝুঁকি কমাতে পরি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১