আপডেট : ১৭ December ২০২০
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, পদ্মাসেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পতি। তবে বিএনপি'র নয়। কেননা, আপনারা এটা নিয়ে ষড়যন্ত্র করেছেন। 'পদ্মা সেতু কারো পৈতৃক সম্পতি নয়' - বিএনপি মহাসচিব মির্জারুল ইসলাম আলমগীর এর এমন কথার জবাবে তিনি এসব কথা বলেন। বুধবার মন্ত্রী আখাউড়ায় আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি পদ্মা সেতু হয়ে গেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. নূর এ আলম। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১