বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০২০

নতুন বছরে এইচবির ছয় মিউজিক ভিডিও


আসছে নতুন বছরকে নানামাত্রায় বরণ করতে চলছে আয়োজনের ফল্গুধারা। এরই ধারাবাহিকতায় এইচবি ফিল্মস প্রডাকশনের ব্যানারে ভিন্ন স্বাদে নির্মিত হয়েছে ছয়টি মিউজিক ভিডিও। সবগুলো মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিপ্লব হোসেন। ঢাকার অদূরে গাজীপুরের পূবাইলের চমৎকার লোকেশনে নির্মিত মিউজিক ভিডিওর গানগুলো শ্রোতাপ্রিয়তা পাবে বলেই আশা করছে প্রডাকশন হাউস।

এ ব্যাপারে এইচবি ফিল্মস প্রডাকশন জানিয়েছে, ছয়টি মিউজিক ভিডিওর নির্মাতা বিপ্লব হোসেন। নূহুরাজের কোরিওগ্রাফিতে স্যাড, ফোক, রোমান্টিক, পাহাড়ি ঘরানায় সাজানো হয়েছে পুরো সেট। মিউজিক ভিডিওর বিভিন্ন চরিত্রে ইমাম হোসেন হাসিব, সীমা সিনহা, অপূর্ব, অনিমা মিম, মোহাম্মদ মঞ্জুকে দেখা যাবে।

প্রডাকশন হাউসের স্বত্বাধিকারী পরিচালক বিপ্লব হোসেন জানান, গান ছয়টিতে দৌলত হাসান, সৈকত, রায়হান অপু ও আরএস রাসেল কণ্ঠ দিয়েছেন।

তিনি বলেন, গান ছয়টিতে আনা হয়েছে ভিন্নতা। ছয়টি গানই আলাদা আলাদা লোকেশনে নির্মিত হয়েছে। আশা করি মিউজিক ভিডিওগুলো দর্শকের ভালো লাগবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১