আপডেট : ১৮ December ২০২০
"দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই -ই মেলে "এই শ্লোগান নিয়ে এবার ঢাকার কেরানীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস । আজ শুক্রবার (১৮ ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কোন্ডা ইউনিয়নের আইন্তা মনুরবাগ এলাকায় দিবসটি এক র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। CWCS এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর যুথী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজি মোঃ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, কোন্ডা ইউনিয়ন ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল রহমান মনা। দিবসটি উপলক্ষে বক্তারা বলেন যারা অর্থ উপার্জনের আশায় বিদেশে যেতে চান অবশ্যই সকলের উচিৎ জেনে, শুনে, বুঝে ও নিরাপদ উপায়ে এবং স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে তথ্য জেনে বিদেশ যাওয়া, যাচাই-বাছাই না করে গেলে অনেক সময় প্রতারণা ও হয়রানি হতে হয় তাই অবশ্যই সঠিক নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া সকলের দায়িত্ব। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা`র অর্থায়নে অভিবাসী দিবসটি আয়োজন করেন সেন্টার ফর ওমেন এন্ড চিলড্রেন স্টাডিজ এবং সামাজিক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসময় স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও আরো উপস্থিত ছিলেন ফিল্ড ফেসিলিটেটর (CWCS) - (কেরানীগঞ্জ) রুমকি আক্তার, ফিল্ড ফেসিলিটেটর (CWCS) - (নবাবগঞ্জ) তানিয়া শারমিন, প্রোজেক্ট ফাইন্যান্স এন্ড অ্যাডমিন অফিসার শারমিন সুলতানা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১