বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০২০

পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড


পাবনার সাঁথিয়ায় মুখে মাস্ক না  ব্যবহার করা ও মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ,লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি ও গনপরিবহনসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ টি মামলা ও ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহম্মেদ সি এন্ড বি বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি যাদের মুখে মাস্ক নেই তাদের বিনামুল্য মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান,উপজেলা প্রশাসন থানা পুলিশের সহযোগিতায় প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্নস্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউকে সামনে রেখে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ,ফুটপাত দখলমুক্ত করণ,রাস্তায় খড়সহ যত্রতত্র জিনিসপত্র দ্বারা রাস্তা দখলমুক্ত করণ,ওষুধের দোকানে মেয়াদউত্তীর্ণ ওষধ রাখার অপরাধে সাজা,খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমানা,মুদির দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি করার জন্য জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে পরিচালিত এই মোবাইলকোর্ট অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১