বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২০

যশোরের নাভারনে প্রাইভেটকার থেকে পাঁচ লক্ষ ইউএস ডলারসহ আটক ২


যশোরের নাভারন এলাকা থেকে পাঁচ লক্ষ ইউএস ডলারসহ হ‍ৃদয় মিয়া(২০)ও আশরাফুল ইসলাম(২৮)নামে দুইজন হুন্ডি ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি সদস্যরা।

গতকাল শনিবার একটি প্রাইভেটকার থেকে ইউএস ডলার সহ দুইজন হুন্ডি ব্যবসায়ী কে আটক করা হয়। আটক হুন্ডি ব্যবসায়ীরা হলেন, চাঁদপুর জেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারী ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লা জেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম৷

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গত (১৯ ডিসেম্বর) ২টা ৪০ মিনিটে  যশোর ব্যটালিয়ন (৪৯ বিজিবি)’র বিশেষ একটি টহল দল নাভারনের উলাশী পাঁকা রাস্তার উপর থেকে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। উক্ত প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫,০০,০০০ ইউএস ডলার আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪,৪০,০৫,৩০০/- (চার কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১