আপডেট : ২০ December ২০২০
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ফুলতলায় সন্ত্রসীদের গুলিতে নিহত মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যা মামলায় আটক এজাহারভুক্ত আসামি চরমপন্থী নেতা ফারুক মোল্যা (৪৫) ও মুরাদ হোসেন শেখকে (৪০)জিজ্ঞাসাবাদের জন্য ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটক অপর আসামি মিন্টু শেখকে (৪০) রোববার দুপুরে আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যার পর তার ভাই ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই পয়গ্রামের অন্য একটি বাড়ি থেকে এজাহারভূক্ত আসামী আত্মসমর্পণকৃত চরমপন্থী নেতা ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক মোল্যা এবং তার সহযোগি মুরাদ হোসেন শেখকে আটক করা হয়। শনিবার খুলনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে ওই দিনই আদালত ফারুক মোল্যা ও মুরাদ হোসেন শেখ এর ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শনিবার রাতে আটক অপর এজাহারভুক্ত আসামী পয়গ্রামের সিরাজুল শেখের মিন্টু শেখকে পুলিশ আটক করে। গতকাল তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। এদিকে হত্যা ঘটনার মোটিভ উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও ভিকটিমের মোবাইল কল লিষ্ট যাচাই, আটক আসামীদের জিজ্ঞাসাবাদ এবং এজাহারভুক্ত অন্য আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন। প্রসঙ্গত গত শুক্রবার রাত ৭টায় ফুলতলা গরু হাট এলাকায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সামনে সন্ত্রসীরা মোল্যা হেমায়েত হোসেন লিপুকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১