বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২০

শ্রীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত


গাজীপুরের শ্রীপুরে কারখানার  উচু ভবন থেকে এক নির্মাণ শ্রমিক নিচে পড়ে মারা গেছেন। পৌর শহরের বহেরারচালা এলাকায় তাকওয়া ফেব্রিক্স কারখানার তৃতীয় তলা থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম বায়েজিদ আলম (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার বাকেশ্বরী এলাকার জুবায়ের মিয়ার ছেলে। 

জানা যায় বেশ কয়েকদিন ধরেই কারখানায় নির্মাণ কাজ চলছিল। দুপুরের দিকে তৃতীয় তলায় ঝুলন্ত মাচায় অবস্থানকালে হঠাৎ তা ছিঁড়ে নিচে পড়ে যান বায়েজিদ। এতে তিনি গুরুতর আহত হন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১