বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০২০

আবরার হত্যা মামলা: আদালত পরিবর্তনের আবেদন খারিজ


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে ২২ আসামির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতে এই মামলা চলতে কোন বাধা নেই বলে জানিয়েছেন উচ্চ আদালত।

এর আগে গত ৩ ডিসেম্বর নিরপেক্ষ বিচার নিয়ে আশঙ্কা থাকায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি অনাস্থা জানান আসামিপক্ষের আইনজীবীরা। পরে উচ্চ আদালতে আবেদন করেন তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর দিনগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় করা মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। গত ২ সেপ্টেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগপত্রভুক্ত ৩ আসামি পলাতক রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১