আপডেট : ২১ December ২০২০
মনোহরগঞ্জ উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফুলপুকুরিয়া-মান্দারগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ মঞ্জুর আলমকে গত মঙ্গলবার বাদ আছর বাড়ির পাশে ডোবা থেকে কচুরিপানা নিয়ে বাড়ি যাওয়ার পথে পুর্বশত্রুতার জেরে কুড়াল, ছুরি, রড, ধামা, লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এলোপাথাড়ি আক্রমণের ফলে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে দ্রুত মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা থেকেও কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মঞ্জুর আলমের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী সূত্রে জানা যায়, খোরশেদ আলম ও তার ছেলে মঞ্জুর আলমের সাথে দীর্ঘ কয়েক মাস থেকে সম্পত্তি নিয়ে একই বাড়ীর মোঃ আমীন ও তার ছেলেদের সাথে ঝামেলা চলছে। গত তিন মাস আগেও সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং কি আমীন খোরশেদ আলম ও তার ছেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা করে। ঐ বাড়ীর শহিদুল্যাহ মিয়া জানান, খোরশেদ আলম ১৮৬ডিং সম্পত্তির আর এস, সি এস এ মালিক। মাত্র ৩০ডিং সম্পত্তি বি এস খতিয়ান হয় খোরশেদ আলমের নামে, বাকি ১৫৬ডিং সম্পত্তি আমীন তার নিজের নামে বি এস খতিয়ান করে। আমীনের ছেলেরা কুয়েত প্রবাসী ও এলাকায় প্রবাভশালী হওয়ায় এহেন কর্মকান্ড করে যাচ্ছে। এই ঘটনায় মঞ্জুরের বাবা খোরশেদ আলম বাদি হয়ে মনোহরগঞ্জ থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করে। আসামীরা হল মোঃ আমীন, আকাশ, ফাতেমা বেগম, আসমা আকতার। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল হক বলেন- ঘটনাস্থলে আমি এসে মঞ্জুর আলমের মাথা ফাটা ও রক্তাক্ত অবস্থা দেখি। এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আমীন ও ফাতেমাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন বলে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১