বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০২০

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মুত্যু


নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে কলামাকান্দা থানায় এক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত কিশোর উপজেলার নাজিরপুর ইউনিয়নে গনিয়ারগাঁও গ্রামের কৃষক  মো. সোলায়মান মিয়ার ছেলে এবং তিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কৃষি কাজে ব্যবহৃত নিজেদের সাব-মারসিবল পাম্প চালনার জন্য পাম্পের কাছে যায়। বাড়িতে আসতে দেরি দেখে নিহতের মামা রিপন মিয়া (৩৫) পাম্পের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইকরামুল হক প্রতিনিধিকে জানান, হাসপাতালে আনার পূর্বেই জীবন মিয়ার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১