বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০২০

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। দূর্ঘটনা কবলিত গাড়ি এবং মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

জানা যায়, আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সততা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটর সাইকেলের চালক । নিহত কামাল উদ্দিন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের ফিল্ড কর্মকর্তা। এ ঘটনায় বাসেরঅন্তত ১০ জনযাত্রী আহত হয়।দূর্ঘটনা কবলিত বাসটিতে ছড়িয়ে থাকা ১১বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এদিকে আজ দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়ট গন্জ এলাকায় চট্টগ্রামমুখী সড়কে বিকল হওয়া কাভার্ড ভ্যানে কাজ করছিল গাড়িটির হেলপার। পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই হেলপারকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।নিহত হেলপার জয়নাল আবেদিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার মানিক মিয়ার ছেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১