আপডেট : ২২ December ২০২০
টাঙ্গাইলের সখীপুরে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গুড নেইবারস বাংলাদেশের সখীপুর শাখার ক্যাম্পাসে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সখীপুর সিডিপি'র ব্যবস্থাপক বকুল চন্দ্র ভৌমিক -এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, ইউপি সদস্য শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার দাড়িয়াপুর, গজারিয়া ও বহেড়াতৈল ইউনিয়নের ১৪৭৪ জন আইডি শিক্ষার্থীর মাঝে ১টি কম্বল, ১ লিটার সয়াবিন তৈল, ১টি টুথপেস্ট, আধা কেজি করে মশারির ডাল বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১