বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০২০

সখীপুরে ৯ অবৈধ স‘মিল উচ্ছেদ


টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল রেঞ্জের ৪টি বিটে ৯টি অবৈধ স‘মিল উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত স‘মিলগুলো হল-কাকড়াজান মরিচা বিটে ৩টি, কচুয়া বিটে ১টি, নলুয়া বিটে ১টি, কৈয়ামধু বিটে ৪টি।

সহকারি বন সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকাদারের নেতৃত্বে বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে এসব স‘মিল উচ্ছেদ করা হয়।

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদসহ স্থানীয় বিটকর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিল। সহকারি বনসংরক্ষক জামাল হোসেন তালুকদার বলেন, অবৈধ স‘মিল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১