আপডেট : ২৫ December ২০২০
দীর্ঘ কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। এ সময় কারাফটকে পরিবারের সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন। সাংবাদিক কাজলের ছেলে মনোরম পলক এ তথ্য নিশ্চিত করেন। পৌনে ১২টার দিকে বাবাকে নিয়ে বাসায় পৌঁছান বলে জানান তিনি। ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। এক পর্যায়ে গত ৩ মে তার সন্ধান পাওয়া যায়। সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হহাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল। এরপর ১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। ওইদিন রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১