আপডেট : ২৫ December ২০২০
কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উদযাপন ও বিজয় দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেছে বাঙ্গরা থানা সেচ্ছাসেবকলীগ। শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর সড়ক থেকে রামচন্দ্রপুর পর্যন্ত সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন উদ্বোধন করেন প্রধান সেচ্ছাসেবকলীগ উপজেলা পরিষদ চেয়ায়ম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসান আলম সরকার কিশোর। বৃক্ষ রোপন কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ায়ম্যান মো: ইকবাল হোসেন সরকার, কুমিল্লার উওর জেলার শ্রমিকলীগে আহবায়ক মজিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক জাকারিয়া সরকার, বাংগরা থানা সেচ্ছাসেবকলীগের আহব্বয়ক নিয়াজ মো: রিপনসহ আরো অনেকে। ড. আহসান আলম সরকার কিশোর জানান, সড়কের দুই পাশ্বে ঘন আগাছার কারনে দিনের আলোতেই ছিনতাই ডাকাতি চলে। আমরা বিজয় দিবস উপলক্ষে অপ্রয়োজনীয় বৃক্ষ পরিষ্কার করি, যাতে পথচারী শঙ্কাহীন সাধারন ভাবে চলাচল করতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১