আপডেট : ২৬ December ২০২০
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আর এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আন্দা নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪০) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)। তারা দুজনই ইটনা থানার মৃগা ইউনিয়নের বাসিন্দা। ইটনা থানার ওসি মোর্শেদ জামান (বিপিএম) জানান, সকাল ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১