বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০২০

ভূঞাপুর পৌরসভা নির্বাচন

টানা তৃতীয়বারের মতো নৌকার টিকেট পেলেন মেয়র মাসুদ


টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। শনিবার গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েপড়লে রাত ৯টার দিকে ভূঞাপুরে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এর আগে তিনি আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুরসহ দেশের ৬৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১